চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সদস্য ও ইমাম গাজ্জালী কলেজের সাবেক জিএস নাজিম উদ্দিন মামুনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার জালাল উদ্দীনের ছোট ভাই এবং শাকের মেম্বারের ছেলে। কার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবের সময় সাধারণ নিরীহ ছাত্রদের ওপর হামলার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে থানা সূত্র।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের মামলায় ওয়ারেন্ট রয়েছে। আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।