চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সেতু ভুষণ দাশ, কৃষি অফিসা কাজী শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ হাসান।
সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, লোহাগাড়ায় এবার ১১১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। পূজায় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। রাত এগারোটার পর কোন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার না করতে তিনি পরামর্শ দেন। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী বিএসসি, উপদেষ্টা শিক্ষক অসীম কুমার দাশ, প্রসেনজিৎ পাল,শিবুপদ চৌধুরী,।সভাপতি মৃণাল দাশ মিলন মেম্বার, সহ-সভাপতি শিক্ষক খোকন কান্তি নাথ, সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, অর্থ সম্পাদক অধ্যাপক অনুপ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সহ-প্রচার সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা পান্নাশ্রী আচার্য়্য, পূজা বিষয়ক সম্পাদক ডা: সুকুমার নাথ, নির্বাহী সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরু, রবিশংকর দাশ, ডা: সুধীর রঞ্জন নাথ, রনজিত দাশ, শিক্ষক বিশ্বজিত চৌধুরী, জুয়েল দাশ, পার্থ সারথী দাশ যিশু,প্রদীপ শীল, পুলক মজুমদার, মিশন দাশ, ডা: পলাশ বিশ্বাস ও তপু দাশসহ লোহাগাড়া উপজেলার ১১১টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।