হাটহাজারীতে জুনায়েদ বাবুনগরীর জীবন কর্ম-অবদান শীর্ষক আলোচনা সভা 

চট্টগ্রামের হাটহাজারীতে দারুলউলুম মঈনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন ডাক বাংলো প্রাঙ্গণে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. স্মারক গ্রন্থ প্রকাশনা পরিষদের উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর, হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ সাহেব হাফিঃ এর সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক কেফায়েত উল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, নানুপুর মাদ্রাসার মুহতামিম সালাউদ্দিন নানুপুরী, নানুপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা কুতুবউদ্দিন, কলামিস্ট ও বুদ্ধিজীবী গোলাম রাব্বানী ইসলামাবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা খিলগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুরুল আলম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, খেলাফতে মজলিস বাংলাদেশের আমীর আল্লামা মামুনুল হক, আল জামিয়া ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হারুন ইজহারসহ বহু আলেমেদ্বীন।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মৃতির স্মরণ করে মামুনুল হক বলেন, আমি যখন ২০১৩ সালে কুমিল্লা কারাগারে ছিলাম তখন আল্লামা জুনায়েদ বাবুনগরীও ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমাদের দেখা হয়নি, তবে আমাকে যখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তখন হুজুরকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়। প্রতক্ষ্যদর্শী যারা হুজুরকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের কাছ থেকে হুজুরের হৃদয়বিদারক ও কষ্টদায়ক কথা শুনলাম, যা চোখের অশ্রু সংবরণের মতো নয়। পতিত ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকার হুজুরকে এভাবেই অকথ্য নির্মম নির্যাতন ও নিপীড়ন করেছে। কিন্তু এক মুহুর্তের জন্যও তিনি বাতিলের সামনে মাথানত করেননি।

আরও পড়ুন