চট্টগ্রামের লোহাগাড়ায় তাফহীমুল কোরআন হিফজ্ মাদ্রাসা ও একাডেমির উদ্বোধন হয়েছে।
শনিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান থানার রোড এলাকায় এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।
মাস্টার আবছার উদ্দিনের সঞ্চালনায় হযরত মাওলানা গোলাম রসুল কমরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ক্বারী হাফেজ মাওলানা আবদুস সাত্তার, ছমদিয়া আশরাফুল উমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা এনামুল হক, এ্যাডভোকেট বেলাল উদ্দিন, এ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন, মাওলানা আ স ম গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা মুসা তোরাইন, হাফেজ নুরুল আমীন, সৌদি আরব প্রবাসী আবু হানিফ, ইউপি সদস্য আবদুল মান্নান ও রিদুওয়ানুল হক, হাফেজ বশির আহমদ, হাফেজ সেলিম উদ্দীন ও হাফেজ মোক্তার আহমদ প্রমুখ।