মিরসরাইয়ে পুলিশের হাতে ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে এক ছিনতাইকারীকে গ্রেফতার হয়েছে। তার নাম সাইদুল ইসলাম প্রকাশ নয়ন (২৬)।

সাইদুল উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের তুলাটিলা এলাকার কাতু দর্জি বাড়ীর আলফাজ উদ্দিনের ছেলে। শনিবার দিবাগত রাত আড়াইটার সময় জোরারগঞ্জ থানা পুলিশ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘ছিনতাইকারী সাইদুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই, চুরি, মাদকসহ ৬টি মামলা রয়েছে এবং ৩ টি গ্রেফতারী পরোয়ানা ছিল। সে মধ্যম সোনাপাহাড়সহ বিভিন্ন এলাকায় অপকর্মের সাথে জড়িত ছিল।’