বোয়ালখালীতে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় ও হেমলেট না পরায় জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বোয়ালখালী গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোটর সাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট না পরায় ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ। সাথে সাথে সকলকে সতর্ক করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন