বোয়ালখালীতে বিএসটিআই’য়ে লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএসটিআই’য়ে লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা এবং পরিমাপে জ্বালানি তৈল কম দেয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় বিএসটিআই’য়ে মেট্টোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আর সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।

এ সময় বিএসটিআই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বেকারির মালিক মোঃ আলী আকবরকে ১০ হাজার ও শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, বিএসটিআই’য়ে লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা এবং পরিমাপে জ্বালানি তৈল কম দেওয়ার অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

আরও পড়ুন