রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে ২০২৫ সালে এসএসসি/দাখিল ও সমমান পরিক্ষায় GPA 5 প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলাস্থ রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গতকাল এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,কেন্দ্রীয় কার্যকরী পরিষদের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাঈদুল ইসলাম,প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন শিলক এম শাহ আলম ডিগ্রি কলেজ এর সভাপতি এরফানুল হক,
সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরিফুর ইসলাম,রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাষ্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শাহ আলম, মাস্টার মুহাম্মদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গভর্ণিং বডির সভাপতি, শিক্ষক মণ্ডলী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক এবং বর্তমান দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় জিপিএ ৫সহ প্রায় পাঁচশো মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং আকর্ষনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।