পটিয়ায় নিজ ঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বটতল পাড়া গীতা চৌধুরী ( ৭০) নিজ শোবার কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঘরের আশে পাশের লোকজন দুপুর বারোটা নাগাদ দরজা বন্ধ পেয়ে প্রতিবশী ও নিহতের বড় মেয়ে সহ স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে নিহতের বড় মেয়ে ফাল্গুনী চৌধুরী ঘরে এসে দরজা বন্ধ দেখতে পেয়ে মাকে অনেক্ষণ মাকে ডাকতে থাকেন পরে একজন কাঠমিস্ত্রী এনে ঘরের গাছের দরজা খুলে দেখতে পান পুরে অঙ্গার তার মার নিথর দেহ পড়ে আছে দরজার সামনে। সেইসময় গ্যাসের গন্ধ ছড়াচ্ছে সাথে মায়ের শোবার জায়গায় আশে পাশে পুড়া পুড়া গন্ধ ।

পরে পটিয়া ফায়ার সার্ভিস এবং থানাকে অবহিত করেন স্থানীয় ইউপি সদস্য। নিহতে তিনটি বিবাহিত কণ্যা সন্তান রয়েছে তারা সবাই যার যার শুশুর বাড়িতে থাকেন। তার কোন পুত্র সন্তান নেই বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং পটিয়া থানা পুলিশের একদল পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন শেষে নিহতের পরিবারের মেয়েদের কোন অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে বুজিয়ে দেন।

পটিয়া থানার উপ- পরিদর্শক ইভা সাহা জানান ,আমরা একটি টিম নিহতের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এটা হয়তো তিনি টাঙানো মশারি মধো ধুমপান বা রান্নার কাজে ব্যাবহিত গ্যাস সিলিন্ডার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। আমরা পরিববারের কোন আপত্তি না থাকায় এবং প্রাথমিক তদন্ত শেষে লাশ সৎকারের জন্য পরিবারের কাছে বুজিয়ে দেই।