চন্দনাইশে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৪ ব্যবসায়ীর জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথ অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় কারেন্ট জাল বিক্রির দায়ে চার দোকানদারকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোহাজারী পৌর সদরের ষ্টেশন রোড এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ, ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।