চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামীলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার হাইলধর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম (৫০) ও হাইলধর পূর্ব মাইজপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম ইউরিয়ার সারকারখানা লিমিটেড (সিইউএফএল) শাখার সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা ২০২০ সালে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।”