চট্টগ্রামের আনোয়ারার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী দুদকসহ একাধিক মামলার আসামী ও যুবলীগ নেতা মো.জালাল উদ্দীন শাহকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বারশত ইউনিয়নের পারকি বাজারে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত জালাল পুলিশের শীর্ষ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী, ১ কোটি ২১লক্ষটাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদুকে তার বিরুদ্ধে মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার জালাল স্হানীয় দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহ’র পুত্র এবং আনোয়ারা যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
আনোয়ারা থানা ও স্হানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে জালাল বঙ্গোপসাগরে সমুদ্র উপকূল দিয়ে সাগর পথে এনে বিদেশি মদ ও ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করে। বর্তমানে তার বিরুদ্ধে ১ কোটি ২১লক্ষটাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদুক একটি মামলা করেছে।
তাছাড়া তার বিরদ্ধে আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আনোয়ারার তালিকা ভূক্ত মাদক ব্যবসার গডফাদার ও যুবলীগ নেতা মো.জালাল শাহ কে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানা,দুদক ও বিভিন্ন থানায় মামলা রয়েছে।আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।