বোয়ালখালীতে শিক্ষার্থীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি ভবনের ছাদে রহমত আলী শিফাত (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলার কধুরখীল চৌধুরী হাট এস এম কনভেনশন হল ভবনের ছাদে স্থানীয়রা কলেজ শিক্ষার্থী শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্হল থেকে শিফাতের মৃতদেহ উদ্ধার করে।

নিহত সিফাত বোয়ালখালী পৌরসভার ১নাম্বার ওয়ার্ডের জামতল এলাকার তালেব মেম্বার বাড়ির মো.জাফর সওদাগরের পুত্র। শিফাত ২ ভাই,২ বোনের মধ্যে সবার বড়।সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।

স্হানীয়রা বলেন,আমরা চৌধুরী হাট এস এম কনভেনশন হল ভবনের ছাদে শিক্ষার্থী শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।স্হানীয়রা বলেন আমরা ছেলেটির লাশ দেখে বুঝতে পারলাম এটা রহস্যজনক মৃত্যু।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরৎহাল রিপোর্টের পর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য,বোয়ালখালীতে গত এক সপ্তাহের মধ্যে শিফাত ছাড়াও আত্মহত্যা জনিত ঘটনায় আরো ৪ যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এমন খবরে আতঙ্ক তাড়িয়ে ফিরছে অভিভাবকদের মাঝে।

আরও পড়ুন