রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে লোহাগাড়া জামায়াত ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদে আছর লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামী অফিসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া।
বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া শহর শাখার জামায়াত আমীর
অধ্যাপক জালাল আহমদ।
লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা মহি উদ্দিনের সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে বিমান দুর্ঘটনার নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মুনাজাত করেন বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।