লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বিশেষ বর্ধিত সভা শনিবার (১৯ জুলাই) বিকালে হাশিমপুর ইউনিয়নের মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন টুয়েন্টি ফোর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম খাঁন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদল যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুহিউদ্দিন, মো. শাহজাদা, মোখলেছুর রহমান, মোজাম্মেল হক, আবদুল জব্বার মানিক, সিনিয়র সদস্য একরামুল হোসেন, জাহেদুল হক মিটু, গাজী মো. আমির, শাহাদাৎ হোসেন মুন্না, আনিস সিকদার,সদস্য আবদুল হাই, সাইফুল ইসলাম, কায়সার হামিদ, মো. মুবিন, মো. হানিফ, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, আক্কাস মিয়া মেম্বার, বদিউল আলম সহ উপজেলা ও পৌরসভার সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।