রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে নাঈম উদ্দিন (২১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০মে) সকাল দশটায় মরিয়ম নগর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আবদুল সবুর ম্যানশনে মো. আমীন এর ঘরে কাজ করার সময়ে এ ঘটনা ঘটেছে। নাইম উদ্দিন ইউনিয়নের মাইজপাড়ার জসিম উদ্দিন এর ছেলে। নাইম নহ তিনজন আমিনের ঘরে গত ৪ দিন ধরে কাজ করছিল।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো আজ সকালে বিদ্যুৎতের কাজ করতে গেলে নাইম উদ্দিন অসাবধানতা বশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢলে পড়ে। বাড়ির মালিক আমীন সাথে সাথে মিস্ত্রি ফয়সাল, পারভেজ- সহ স্থানীয় লোকজন নিয়ে নাইম উদ্দিনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটি/রাঙ্গু/মঞ্জু/সিটিজি সংবাদ24

আরও পড়ুন