লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া রেঞ্জের আওতাধীন সরকারী সংরক্ষিত বনভূমিতে অভিযান চালিয়ে একটি অবৈধভাবে নির্মিত ঘর ভেঙে দিয়ে অবৈধ দখল উচ্ছেদ করে আনুমানিক ২ একর জমি পুনরুদ্ধার করেছে বনবিভাগ কর্মীরা।

১১ মে (রবিবার) বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে বনবিভাগের স্টাফদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আওতায় পদুয়া রেঞ্জাধীন ডলুবন বিটে ২০২৩-২০২৪ সনে সুফল প্রকল্পের আওতায় ফারেঙ্গা মৌজায় সৃজিত ৮০ হেক্টর বাগানের মধ্যে পরিচালিত এক অভিযানে একটি টিনের ঘর নির্মাণ করেছিল প্রভাবশালীরা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়।এ সময় দুই রাউন্ড ফাকা গুলি করা হয়।

ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, একটি প্রভাবশালী মহল কিছুদিন যাবত ফারাঙ্গা মৌজায় সংরক্ষিত বনভূমির জায়গা জবরদখল করে রাখে।ডলুবিটের স্টাফদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বনবিভাগের জায়গায় দখলকৃত টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন