মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য: শামসুজ্জামান হেলালী

মানুষের কল্যাণে কাজ করাই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, “মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূলমন্ত্র। জনগণের দুঃখ-কষ্ট দূর করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য।”

শনিবার (১১ মে) চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের রেলওয়ে স্কুলের সামনে আয়োজিত এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন খুলশী থানার জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, সেক্রেটারি আমান উল্লাহ আমান, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী।

সভাপতিত্ব করেন ১৩ নম্বর পাহাড়তলী পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি কে এম জাবেদ। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি।

বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই একমাত্র উপায়। তারা বলেন, নৈতিকতা, সেবা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে রাজনীতি পরিচালনা করলে জনগণই তার মূল্যায়ন করবে।

নেতারা আগামী নির্বাচনে শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন