চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও ছাত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য কারার অভিযোগে ওই বিদ্যালয়ের ল্যাব সহকারি সবুজ চক্রবর্ত্তী অভিজিৎ (৩০)কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই)রাতে ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাত বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি আছহাব উদ্দিনের নেতৃত্বে বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার ফকরুখ আহমদ মিনহাজ ও এ এস আই সাইফুল বিশেষ অভিযান পরিচালনা করে পটিয়া উপজেলার কেলিশহর
নিজ বাড়ী থেকে সবুজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ চক্রবর্তী অভিজিৎ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা। সে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে ২০২১ সালে যোগদান করেন।
বোয়ালখালী থানার মামলার সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সবুজ চক্রবর্ত্তী এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। গত ৯ জুলাই সবুজের কোচিং সেন্টারের চার ছাত্রী এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি সবার নজরে আসে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সবুজ বিদ্যালয়ে কর্মরত থাকার সুবাদে বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ক্যানভাস নামের একটি কোচিং সেন্টার খুলেন। এছাড়া এর অদূরে চৌধুরী হাট এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকার সুবাধে কোচিং এর নামে তার সাথে ছাত্রীদের শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। যদিও তিনি বিবাহিত বলে জানা গেছে।
ছাত্রীরা অভিযোগ দেওয়ার কথা জানতে পেরে সবুজ( ৯ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। তবে তিনি বুধবার (১০ জুলাই) বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বলে হাজিরা খাতায় স্বাক্ষর দেখে জানা গেছে। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর এলাকাবাসী (১১জুলাই) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে সবুজের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসি।
কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ বলেন, যৌন হয়রানির অভিযোগ এনে চারজন শিক্ষার্থী লিখিত অভিযোগ করেছেন তাদের অভিযোগ আমলে নিয়ে শিক্ষামন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কমিটির সাথে বৈঠক করেছি। পরিচালনা কমিটির সাথে বৈঠকের আগে অভিযুক্ত ল্যাব সহকারি পদত্যাগ পত্র জমা দিয়েছে।
বোয়ালখালী থানার অফিসার উনচার্জ(ওসি) আছহাব উদ্দিন বলেন, কম্পিউটার ল্যাব অপারেটর সবুজের বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে আসামী সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৭জুলাই) জুলাই সবুজকে আদালতে প্রেরণ করা হয়েছে।