চট্টগ্রামের লোহাগড়ায় থানাধীন চুনতি ইউনিয়ন শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে অর্থায়নে সড়ক সংস্কারের কাজ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ জুন) চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা সলিম উল্লাহর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ সড়ক সংস্কার কাজ শেষ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়া মসজিদের দক্ষিণ পাশের সড়ক, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মহিলা ডিগ্রি কলেজ ও চুনতি ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কে বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়। ফলে এ সড়ক দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। এলাকাবাসীর দূর্ভোগ লাগব করতে চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামী এ সড়কের ভাঙ্গন স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেয়।
চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা সলিম উল্লাহ জানান, বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় গঠনমূলক রাজনীতি করে আসছে। তারই ধারাবাহিকতায় চুনতি ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার কাজ শেষ করেছে।
জামায়াতের কর্মিরা স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কার ফলে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে জানান স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সলিম উল্লাহ, সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল বাহার রাজা প্রমুখ।