ক্রীড়ার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হলে ক্রীড়ার উন্নয়ন অত্যাবশ্যক। দেশের তরুণ সমাজকে শক্তিশালী, আদর্শিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেও ক্রীড়া অনন্য ভূমিকা রাখে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্রীড়াঙ্গনের আমুল পরিবর্তনের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। সাফ ফুটবল থেকে শুরু করে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা এবং অগ্রযাত্রা নিশ্চিতে জিয়াউর রহমানের পরিকল্পনা অনুসরণ করা গেলে বাংলাদেশের ফুটবলের চেহারা পাল্টে যাবে বলে অভিমত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ( ১৪ আগস্ট) চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আমীর খসরু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে নানাবিদ প্রকল্প হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের খেলোয়াড় তৈরীর এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে খেলোয়াড় সংকটে পড়বেনা বাংলাদেশ। তাছাড়া তরুণ ও কিশোররা বদঅভ্যাসের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে না। তাদের শরীর মন উৎফুল্ল হওয়ার পাশাপাশি সতেজ যুবসমাজ তৈরী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি। জার্সি উন্মোচন করেন নগর বিএনপির সদস্য সচিব ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমান।

উদ্বোধনী টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এমএ আজিজ, এড. আব্দুস সাত্তার, ছৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, মিডিয়া উপ কমিটির আহবায়ক শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য এড.মফিজুল হক, জয়নাল আবেদীন জিয়া,এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মজিবুল হক, মোহাম্মদ মহসিন, সালাউদ্দিন, শিহাবউদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, নুরুদ্দীন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, মোহাম্মদ ইউসুফ, আবদুল আলিম স্বপন, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪৮টি টিম এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় অংশ নিয়েছিলো মিউনিসিপ্যাল মডেল স্কুল এবং বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন