কোতোয়ালি থানা পুলিশের অভিযানে অগ্রণী ব্যাংকের টাকা আত্নসাতের ঘটনায় গ্রেপ্তার ২

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অগ্রনী ব্যাংক লালদিঘী কর্পোরেট শাখার ৪,৩৮,০০,০০০ টাকা পরস্পর যোগসাজশে প্রতারণামুলকভাবে আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল হোতা আসামী মোঃ কামরুল হোসেন (ব্যাংকার) ও ব্যবসায়ী মোঃ জাফরুল্লাহ তানভীর (২৫) কে গ্রেফতার ও আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

এ ঘটনায় বিবাদী কামরুল হোসেন অগ্রনী ব্যাংক পিএলসি এর লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার এবং ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত থেকে বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীদের পরস্পর যোগসাজশে ১ জুলাই ২০২৫ ইং তারিখ হইতে ৯ আগষ্ট পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে ব্যাংকের ভোল্টে নগদ অর্থ জমা প্রদানকালে ১ হাজার টাকার বড় বান্ডেলের ভিতরে একশত টাকা তার কম ছোট ছোট নোট বান্ডেলের ভিতরে কৌশলে প্রবেশ করে ভোল্টের ভিতরে রেখে টাকার মনগড়াভাবে হিসাব রাখতেন।

ব্যাংকের ভোল্টে বাহ্যিক দৃষ্টিকোণে টাকার বান্ডেলে দেখা যায় যে, ভোল্টে টাকা আছে। কিন্তু প্রকৃতপক্ষে ভোল্টে টাকা রাখে নাই । মামলার বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীরাসহ উক্ত টাকা ভোল্টে না রেখে বিভিন্ন কায়দায় উক্ত টাকাসমূহ বিভিন্ন তারিখ ও সময়ে ২ নং বিবাদীর মাধ্যমে টাকা গুলো স্থানান্তর করে বলে স্বীকার করে।

এইভাবে বিবাদীরা পরস্পর যোগসাজশে ব্যাংক হইতে ৪,৩৮,০০,০০০ টাকা স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করে বলে বাদী ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে সংবাদ প্রদান করে।

পরবর্তীতে ১০ আগষ্ট প্রতারক চক্রের মূল হোতা মোঃ কামরুল হোসেন ও মোঃ জাফরুল্লাহ তানভীর (২৫) উভয়কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাদী ২ আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-২২, ধারা- ৪০৮/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

আসামিদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।