বন্ধন লায়ন্স ক্লাবের সভা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লায়ন্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের। ক্লাব সেক্রেটারী লায়ন আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী, প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন রিয়াদ মোর্শেদ আলম, লায়ন তমাল চন্দ্র দাশ, লায়ন মোহাম্মদ নাছের, লায়ন ওয়াহিদ আমান খান, লায়ন মোহাম্মদ শফি, লায়ন ইয়াছিন আরফাত আরমান, লায়ন আবু মোঃ ফয়সাল রানা, লায়ন পারভেজ।

সভায় চলতি সেবাবর্ষে সম্পাদিত কার্যক্রমের উপর ক্লাব নেতৃবৃন্দ বিস্তারিত আলোকপাত করেন। চলতি অক্টোবর সেবা মাসে ক্লাবের গৃহীত সম্ভাব্য সেবা কার্যক্রম সফলভাবে আয়োজন করতে সকলের করণীয় সম্পর্কেও বিশদ আলোচনা হয়। অক্টোবর সেবা মাসে বৃহৎ পরিসরে সেবা কার্যক্রমের সফলতা নিশ্চায়নে ক্লাবের সদস্যদের উপর অর্পিত দায়িত্ব পালনেও সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এতে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব সভাপতি এনামুল হক জুয়েল, সদ্য প্রাক্তন সভাপতি নুর মোহম্মদ, লিও সজিব, লিও জয় বড়ুয়া, এমরান হোসেন, লিয়াকত হোসেন প্রমূখ।

আরও পড়ুন