চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ঐতিহ্যবাহী দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের আয়োজনে জুলাই পুর্নজাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মুহাম্মদ নুরুল আলম আযাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কামরুন নাহার বেগম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ হোসাইন বিন নাফাজ এবং কলেজের সাংস্কৃতিক দলের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
২০২৪ সালে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের নানা বিষয় নিয়ে নির্বাচিত ডকুমেন্টারি প্রদর্শন করেন দর্শন বিভাগের প্রভাষক মো: আজাদ হোসেন। জুলাই পুর্নজাগরণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, বাংলা বিভাগের প্রভাষক মিসেস তৌহিদা আকতার, দর্শন বিভাগের প্রভাষক রত্না চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোরশেদা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবুল খায়ের এবং অর্থনীতি বিভাগের প্রভাষক শায়লা ইয়াসমীন চৌধুরী প্রমূখ।
সভাপতির ভাষণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন নাহার বেগম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অহংকার। তাঁদের ত্যাগের কথা, তাঁদের অবদানের কথা, তাঁদের ঋণের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আলোচনা সভার শেষে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।