চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে এরশাদ উল্লাহকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব মনোনীত করায় তারেক রহমান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগ্রাবাদে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকতার হোসেন বাবলুর সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, সহ সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল, রাসেল খান, মোকলেছুর রহমান, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজল বড়ুয়া, সদস্য মোঃ কবির, ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হায়দার আলী, মোঃ জাভেদ, ২৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন টিপু, আমজাদ হোসেন আরজু, ইসমাইল হোসেন হিমেল, রিতু, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন পারভেজ, মনির হোসেন কালু, সাহবুদ্দিন, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জুয়েলসহ প্রমুখ। মিছিলটি নগরীর আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বড়পোল গিয়ে শেষ হয়।
এসময় মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দেয়া হয়।