চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির সম্ভাব্য মনোনিত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, যারা ধানের শীষের যারা বিরোধীতা করবে তারা বিএনপির শত্রু, আমাদের নেতা তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়েছে এই ধানের শীষকে আমরা অবশ্যই জয়যুক্ত করে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব। আমার দ্বারা বিগত দিনে কেউ ক্ষতিগ্রস্থ হয়নি,আনোয়ারা কর্ণফুলীর মানুষ জানে আমি নির্বাচিত হলে তারা ক্ষতিগ্রস্থ হবেনা। আমি প্রতিসিহংসায় বিশ্বাসী নয়। বিগত ১৭ বছর তরুণ প্রজন্ম ভোট দিতে পরেনি, তারা এখন ধানের শীষে ভোট দিতে অধির আগ্রহ নিয়ে বসে আছেন।
শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালীতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির সম্ভাব্য মনোনিত প্রার্থী আলহাজ¦ সরওয়ার জামাল নিজাম এসব কথা বলেন। উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপির ব্যানারে এই র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি টানেল সংযোগ সড়ক ও চাতুরী চৌমহনী বাজার হয়ে কর্ণফুলী বড়উঠান এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ ও সদস্য সচিব ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরীসহ বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালীতে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ওঅঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন। এসময় নেতা কর্মীরা বাদ্যবাজানা ও তারেক রহমান এবং খালেদা জিয়ার ছবি সংবলিত প্লেকার্ড ও ব্যানার বহন করেন।