বিপ্লব ও সংহতি দিবসে বিপ্লব উদ্যানে অ্যাডভোকেট ইফতেখার মহসিনের শ্রদ্ধাঞ্জলি

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম মহানগরের দুই নাম্বার গেইটে অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, জুলাই যোদ্ধা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা সেক্রেটারি, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এবং বাঁশখালীর (চট্টগ্রাম–১৬) গণমানুষের নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী বিএনপির সিনিয়র নেতা আবু হেনা চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি নুরুল হোদা নাসের, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার কামাল, সাবেক বাঁশখালী থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা চৌধুরী, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, ইসহাক, মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেসে বক্তব্যে অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে অনন্ত প্রেরণার উৎস। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ প্রয়োজন সব জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা—যাতে গণতন্ত্রের পথচলা হয় অবারিত, আর জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকে অক্ষুণ্ণ।

১৯৭৫ সালের এই ঐতিহাসিক দিনে দেশপ্রেমে উজ্জীবিত সিপাহি ও জনতা রাজপথে নেমে এসেছিল—জাতীয় স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের মহান শপথ নিয়ে। সেই বিপ্লব ও সংহতির চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে দৃঢ় থাকতে।

আরও পড়ুন