বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী (এফসিএ) এর ৫৯তম জন্মদিনে হাজারো নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন।
তার নিজ বাড়িতে রাত ১২.০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পরবর্তীতে সকালে ফুল দিয়ে বরণ শেষে দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে নেতাকর্মীরা আসলাম চৌধুরী দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করেন।
এসময় দোয়া মাহফিলে অংশ নেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, জাকির হোসেন, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, আনোয়ার চেয়ারম্যান, খ.ম. নাজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, সালামত উল্ল্যাহ, মোজাহের উদ্দিন আশরাফ, ইদ্রিস মিয়া মনির, আলাউদ্দিন মাসুম, কাজী এনামুল বারী, এড. আইনুল কামাল, ফজলুল করিম চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আসলাম চৌধুরী বলেন, সীতাকুন্ড তথা সারাদেশের মানুষের যাতে সেবা করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালবাসায় অভিভূত। আপনাদের ত্যাগ, পরিশ্রম এবং একাগ্রতা আমাকে আজ এ পর্যায়ে এনেছে। আপনাদের এ ভালবাসা আমাকে বিমোহিত করেছে।
এদিন দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ও কেকে কেটে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।