চবিতে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদের দেখতে চমেক যান বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ 

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ  সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময়  উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্ট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা,বাসদ চট্রগ্রাম জেলা ইনচার্জ আলকাদেরি জয়, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্য জাহেদুন্নবী কনক, ছাত্রনেতা মিরাজ উদ্দিন প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপিঠের ছাত্ররা দুইদিন নিরাপত্তাহীনতার মধ্যে বিশ্ববিদ্যালয়ে  এলাকার সন্ত্রাসীদের দ্বারা নৃশংসভাবে হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নির্বিচারে হামলার শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে এই ধরনের রক্তক্ষয়ী সংঘাত এড়ানো যেত। যেটা করতে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে।”
নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি হামলায় আহত ছাত্রদের চিকিৎসার খোঁজখবর নেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চবি ছাত্রছাত্রীদের উপর নৃশংস হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসার দাবি জানান।
আরও পড়ুন