ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৯৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে লোহাগাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামকে আহবায়ক ও মাহবুবা ইলা খাদিজাকে সদস্য সচিব মনোনীত করা হয়ে।
সোমবার (১ লা সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মুহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
দক্ষিণ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই। এই কমিটির মেয়াদ ৬ (ছয়) মাস। শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।