চন্দনাইশে এসিল্যান্ডের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ডিপ্লোমেসি চাকমা এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশ অফিসার্স ক্লাবের আয়োজনে  রবিবার বিকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অফিসার্স ক্লাবের সভাপতি, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমা।

বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপীন চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বিদায়ী এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমা বলেন, “চন্দনাইশে যোগদানের পর চেষ্টা করেছি মানুষ যাতে হয়রানি ছাড়াই ভূমি সেবা পায়। হয়তো সবসময় প্রত্যাশা মতো সেবা দিতে পারিনি, তবে কোনো ধরনের গাফিলতি করিনি। চন্দনাইশের মানুষের ভালোবাসা আমাকে আজীবন ঋণী করে রাখল। এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চন্দনাইশ উপজেলা বাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।