বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর কমিটির শপথ অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা পৌর কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

(২১ আগষ্ট)  বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের  ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ে পৌর শাখার সভাপতি হাফেজ ক্বারী নুর মোঃ বাচ্চু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা নুরুল ইসলাম (দাড়িয়ার মাঠ মাদ্রাসা), সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মিতু প্রমুখ।