নগরীর জামাল খানে চসিকের অভিযান চল্লিশের অধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ নগরীর জামাল খান রোডে অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান ও ফুড কার্ড বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে চল্লিশের অধিক দোকান ও ফুড কার্ড উচ্ছেদ করা হয় ।
একই সাথে রাস্তা দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন