চট্টগ্রাম বেবিটেক্সী-টেম্পো ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের (রেজিঃ নং- ১৩৪৯) কর্নেলহাট উত্তর কাট্টলী শাখার পরিচিতি সভা ও ১৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কর্ণেল হাট এলাকার একটি কনভেনশন সেন্টারে সংগঠনের উত্তর কাট্টলী শাখার আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ হারুন চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবগঠিত শাখা কমিটির সভাপতি মোঃ মিনুল ইসলাম রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শিপন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, জাফর শিকদার ও মোঃ সানজিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাট্টলী শাখা কমিটির উপদেষ্টা বিশেষ মহিউদ্দিন চৌধুরী মাইনুল, মোঃ মহসিন তালুকদার এবং মোঃ সোহেল সরওয়ার সুমন।
সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, কার্যকরী সভাপতি মোঃ চাঁন মিয়া, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুকিব উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রচার সম্পাদক ওসমান গনি মিলন,
লাইন সম্পাদক মোঃ আবুল হাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল, শ্রম কল্যাণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, অফিস সম্পাদক আব্দুল মতিন রিপন, নির্বাহী সদস্য মোঃ লিটন, মোঃ নুরুল আমিন (নুরুল আলম) ও মোঃ নাজমুল।
এ মসয় বক্তারা পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।