মায়াফুল বিদ্যাপীঠে বন্ধন লিও ক্লারের একগুচ্ছ সেবামূলক কর্মসূচি

লিও ক্লাব অব চিটাগং বন্ধনের উদ্যোগে নগরীর চান্দগাঁও থানাধীন কুয়াইশ এলাকার সাজ্জাদ কোলোনিস্থ মায়াফুল বিদ্যাপীঠ ইউনিট–২ এ একগুচ্ছ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা, গাছের চারা বিতরণ ও ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবুল খায়ের, লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল।

এছাড়াএ উপস্থিত ছিলেন মায়াফুল বিদ্যাপীঠের সদস্য বশির আহমেদ, টেইল টুইস্টার, লিও মাহমুদুল হক কারিব, লিও সদস্য ইরফান, তাসিন, শেখ ফাহিম প্রমুখ।

শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ক্লাবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।