চট্টগ্রামে ব্যান্ড সাকিবিয়ানা ব্রাদার্সের ‘ইয়াদে নুসরাত’ কাওয়ালী সন্ধ্যা

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং বন্ধনের উদ্যোগে ‘ইয়াদে নুসরাত ফাতেহ আলী খান’ শীর্ষক সুফি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্যান্ড সাকিবিয়ানা ব্রাদার্স-এর মনোমুগ্ধকর সুফি সংগীত পরিবেশনা। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা লিও নজরুল ইসলাম সাকিব ও তাঁর দলের হৃদয়স্পর্শী পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। কিংবদন্তি সুফি সংগীতশিল্পী নুসরাত ফাতেহ আলী খানের সংগীতকে স্মরণ করে আয়োজিত এ পরিবেশনা সন্ধ্যাকে প্রাণবন্ত করে তোলে।

লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার প্রাক্তন গভর্ণর, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের ও লায়ন প্রকৌশলী শাহাদাত হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা সভাপতি লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন, জেলা ভাইস প্রেসিডেন্ট লিও রাফিত আহানাফ, জেলা জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ আসিফুল ইসলাম, জেলা জিএসটি আসিফুল আলম, জেলা জিইডি কামরুজ্জামান চৌধুরী রাফিত, মাল্টিপল জেলা জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ অভি, লিও ক্লাব অব চিটাগং বন্ধনের প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, সদ্য সাবেক সভাপতি লিও এনামুল হক জুয়েল, লিও সাফায়েত, লিও রিতু শাহা ও লিও সজিবসহ জেলা ও বিভিন্ন ক্লাবের সভাপতি এবং সদস্যবৃন্দ।