চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “স্বাধীনতা” তে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-বোয়ালখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন ,বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ এবং বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান ও নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদার এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং,শাকপুরা চৌমুহনী বাজার, গোমদণ্ডী ফুলতল, পৌরসভা সদর ও কানুনগোপাড়া এলাকায় যানজট নিরসন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং বিভিন্ন ফেক আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পল্লী বিদ্যুতের ডিজিএমকে জোরালোভাবে অনুরোধ জানানো হয়।