ইয়াবা,ফেনসিডিলসহ যে কোনো ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন বন্ধের দাবীতে শুক্রবার (২৮ আগষ্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার আওতাধীন লতিফপুরে মাদক ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ কমিটির উদ্যোগে লতিফপুর সাইক্লোন সেন্টারে মাদক বিরোধী সমাবেশ কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা নুরুল আজমের সঞ্চালনায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান বলেন, মাদক শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। আমাদের দেশের প্রতিবেশী ২ রাষ্ট্র থেকে যে ভয়ংকর মাদক প্রবেশ করে আমাদের তরুণ,যুবক,যুবতীদের ধ্বংস করার জন্য বিশেষ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাতে মনে হয় তার সফল হচ্ছে।
তিনি আরও বলেন, এ সফলতা শুধু সমাজ না রাষ্ট্রকে ধ্বংস করার সুকৌশল। তারা চায় স্বাধীন বাংলাদেশ জাতে উন্নত না হয়। সেই কারণে আমাদের দেশের তরুণ,যুবকদের টার্গেট করে মাদকাশক্ত করে দেশের মেরুদন্ড ভেঙ্গে দিতে চাইছে। তাই আমরা প্রশাসনে যারা আছি তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি না।এই সমাবেশের মাধ্যমে প্রত্যেক পাড়া মহল্লায় এ রকম করে প্রতিরোধ কমিটি তৈরি করার জন্য অনুরোধ করবো পাশাপাশি অভিভাবকদের অনুরোধ করবো তারা যাতে সজাগ ও সচেতন হন। তাদের ছেলে মেয়ে সময় মত পড়ালেখা,খেলাধুলাসহ ঠিক সময়ে বাসায় আসছে কি তাদের সন্তানরা। সন্তানদের জবাবদিহিতার আওতায় আনুন। দেখবেন এ সমাজ ও রাষ্ট্রের জন্য আপনার সন্তান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার যখন আমাদের ডাকবেন তখনই আমরা আপনাদের সাথে থেকে সকল অপকর্ম প্রতিরোধ করবো ইনশাহআল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, কামাল উদ্দিন,জামাল উদ্দিন, সাংবাদিক নেতা মো: রুবেল খান,কাইছারুল আলম,লিয়াকত হোসেন,মোঃ বাবুল,খায়রুল বশর প্রমূখ।
সমাবেশ শেষে প্রধান অতিথি চিহ্নিত অপরাধমূলক স্থানগুলো পরিদর্শন করেন এবং মাইকিং করে জনসচেতনতা মুলক নির্দেশনা দেন।