জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক জরুরী সভা (২৪ আগস্ট) সোমবার বিকাল ৫টায় এনায়েত বাজারস্থ অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, সহ সম্পাদক ইব্রাহিম ফরাজী, প্রচার সম্পাদ আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির সকল কার্যক্রম বিগত ৭/৫/২৫ তারিখে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আলোকে কেন্দ্রীয় সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কেউ যেন চট্টগ্রাম মহানগর ও থানা শ্রমিক দলের নাম ব্যবহার করে কোন কার্যক্রম না করে তার উপর সাংগঠনিক আলোচনা হয়। কেউ যদি কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কোন কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে ভবিষ্যতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাদের পদ স্থগিত করা হয়েছে তা এখনো বরাবর রয়েছে কোথাও দলীয় পদবী পরিচয় না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের জরুরী সভা সিদ্ধান্তের আলোকে সভাপতি এ এম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের পক্ষে দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত সাংগঠনিক স্বার্থে উক্ত বিজ্ঞপ্তিটি প্রচার করা হলো।

আরও পড়ুন