আগামীকাল বিশ্ব মেট্রোলজি দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বের সকল দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘Metrology: Building Trust in Policy Making’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
বিএসটিআই প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসের ন্যায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক দিবসটি উদযাপনের লক্ষ্যে নগরীর আগ্রাবাদস্থ নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামীকাল বুধবার (২০ মে) সকাল ১১:০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি এস এম নাজের হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোঃ মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান।
এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।