ইপিজেডে পোষাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোসাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে,কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। বহুতল ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন