বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে “মায়ের কোলে ছড়া” প্রতিযোগিতা অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর উদ্যোগে মায়ের কোলে শিশুর ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনের হালিমা-রোকেয়া হলে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় দেড়শত শিশু অংশ নেন। মায়ের কোলে বসে বসেই শিশু বাচ্চারা ছড়া আবৃত্তি করেন।

বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু (পিএমজেএফ), বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী (পিএমজেএফ), কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, গভর্ণর এডভাইজার লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেন, বন্ধন লায়ন্স ক্লাবের সদস্য লায়ন মোহাম্মদ শফি, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, লায়ন এডভোকেট জাহিদ হোসেন, লায়ন ইয়াছিন আরাফাত আরমান, বন্ধন লিও ক্লাবের সভাপতি এনামুল হক জুয়েল, সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, সেক্রেটারী এমদাদুল হক তুহিন, প্রাক্তন সভাপতি শাকিল, মাহিন, মারুফ প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুদের নিয়ে এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। শিশুদের মোবাইল বিমূখ করে খেলাধুলা এবং স্বাভাবিক পরিবেশে বেড়ে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। শিশুদের এবং তাদের মায়েদের এ আয়োজনে অংশগ্রহণ এবং শিশুদের পুরস্কৃত করে বন্ধন লায়ন্স ক্লাব যে ইতিবাচক যাত্রা শুরু করেছে তা প্রশংসনীয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট সিটি কর্পোরেশনের কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম এবং বাকলিয়া সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীন।

অনুষ্ঠানে খুলশী কারাতে একাডেমীর কয়েকজন শিক্ষার্থী কারাতে প্রদর্শন করে শিশুদের মাতিয়ে রাখেন।এছাড়াও ছোট সোনামণিদের বিনোদনের জন্য পুরো আয়োজন জুড়ে ছিলো টেডি বিয়ারের নানা অঙ্গভঙ্গিময় প্রদর্শন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন