জেলা তথ্য অফিস পরিচালকের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম পিআইডির শোক

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক ও পিআইডি চট্টগ্রামের সাবেক উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর মমতাময়ী মা সামসুন্নাহার হাসেম গতকাল রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতাত্তর (৭৭) বছর।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতী নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ যোহর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া আল আমিন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমাকে টমচম ব্রীজস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনাব আহসানুল কবীর এর মায়ের মৃত্যুতে চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানসহ সকল কর্মকর্তা কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।