টেরীবাজার জুতা গলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ টেরীবাজার জুতা গলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম মহানগরী জামায়াত।

মঙ্গলবার (২৫ জুন) আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. একে এম ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইন। কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি তাওহীদ আজাদ, চট্টগ্রাম মহানগরী উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুদ্দিন খালেদ, কোতোয়ালী থানা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাকারিয়া আলম, আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ,
আন্দরকিল্লা জোনের সিবিএফের সভাপতি মোহাম্মদ আলমগীর,ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা আবু ইউসুফ, ফরিদ উদ্দিন, আবু সালেক প্রমুখ।

সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সবসময় বিপদে-আপদে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।