চুয়েটে “এক্সিলেন্স ইন ফোকাস: ইনহ্যান্সিং একাডেমিক এন্ড এডমিনিস্ট্রেটিভ ইম্প্যাক্ট ইন ইউনিভার্সিটি র‍্যাংকিং”শীর্ষক সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “এক্সিলেন্স ইন ফোকাস: ইনহ্যান্সিং একাডেমিক এন্ড এডমিনিস্ট্রেটিভ ইম্প্যাক্ট ইন ইউনিভার্সিটি র‍্যাংকিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকাল ০৩.৩০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে কী-নোট স্পীকার ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।

আরও পড়ুন