চবি এলামনাই পুনর্মিলনীর দিন খুব ঘনিয়ে এসেছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকাল ৩টা থেকে নগরীর জিইসি কনভেনশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাইয়ের পুনর্মিলনী। এ উপলক্ষে প্রতিদিন ধারাবাহিকভাবে চলছে আয়োজক কমিটির প্রস্তুতি সভা। বিভিন্ন উপ-কমিটি তাদের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরছে এসব সভায়। এতে নানা কর্মপন্থা, কৌশল নির্ধারণ এবং ফলপ্রসূ আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দ।
চট্টগ্রাম নগরীর টেকনিক্যাল মোড়স্থ এলামনাইয়ের অস্থায়ী কার্যালয় প্রতিদিন সকাল সন্ধ্যা মুখরিত থাকে এলামনাইদের পদচারণায়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলে অবিরাম আড্ডা আর প্রস্তুতির নানা তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশয়নের এডহক কমিটির আহবায়ক আসলাম চৌধুরী এফসিএ, এডহক কমিটির সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ এর আহ্বায়ক একরামুল করিম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, আমজাদ হোসেন চৌধুরী, রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জল, শাহেদুল ইসলাম, মোঃ বখতিয়ার উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মোঃ নকীব উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
আসলাম চৌধুরী এফসিএ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অত্যন্ত জাঁকঝমকপুর্ণ ও প্রানবন্ত হবে ইনশাল্রাহ। সকলের অংশগ্রহনে এ মিলনমেলা হবে স্মরণীয় ও মনে রাখার মতো একটি আয়োজন।