কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৩০ জন আবেদনকারীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয়, যাতে প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি সুযোগ-সুবিধা ও ভাতাসহ বিভিন্ন সেবা পাওয়ার জন্য তালিকাভুক্ত হতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মারুফ, ডা: তাসনিমুল আবেদীন রাহাত, ইউনিয়ন সমাজকর্মী মো: হাসান মুরাদ ও মো: শাখাওয়াত সাহেদসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।