লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ) লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন লিও ফাহিম চৌধুরী, লিও খালেদ মাহমুদ সাইফুল্লাহ, লিও রায়ান চৌধুরী, লিও মহিউদ্দিন এবং হযরত ওমর (রা.) মডেল মাদ্রাসা ও হেফজখানার পরিচালক মাওলানা এইচ এম রবিউল ইসলাম।
খাবার বিতরণ শেষে মাদ্রাসার হুজুর সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।