লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর আনসার ক্লাব এলাকায় অবস্থিত অনাথ শিশু আশ্রয়কেন্দ্র অপরাজেয় বাংলাদেশে আশ্রীত শিশুদের মধ্যে রান্না করা খাবার, চকলেট এবং খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বন্ধন লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ফাতেমা রহমান। বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, লায়ন প্রকৌশলী শাহাদাত হোসেন, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম সেন্টারের পরিচালক জিন্নাত পারভীন, লায়ন আজিজুল হক, লায়ন মোহাম্মদ আসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি এনামুল হক জুয়েল, প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, সহ-সভাপতি লিও রায়হান করিম, ট্রেজারার লিও মোহাম্মদ সজীব, লিও মেহেরাজ প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, অপরাজেয় বাংলাদেশে অবস্থানরত সুবিধাবঞ্চিত এসব শিশুদের সাথে বন্ধন লায়ন্স ও লিও ক্লাব অনেকদিন ধরেই সহযাত্রী হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সময় এসব শিশুদের পাশে দাড়িয়ে তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেয়ার অপার আনন্দ সত্যিই উল্লেখ করার মতো। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।