পালিয়ে যাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো-ভাঙ্গায় শহিদুল ইসলাম এমপি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আলগী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। পুরো প্যান্ডেলজুড়ে সাধারণ জনগণ ও যুবদলের কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি এক বিশাল জনসভায় পরিণত হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “আমরা মাঠ ছেড়ে পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো।”

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজিবুল হাসান রাজিব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।

এছাড়া কর্মী সম্মেলনে যুবদল, বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

​সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি ওসমান মুন্সী তাঁর সমাপনী বক্তব্যে ঘোষণা করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীতে আলগী ইউনিয়নে সবার সর্বসম্মতিক্রমে একটি সুন্দর ও সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।

​উক্ত কর্মী সম্মেলনে ভাঙ্গা উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজম-এর সঞ্চালনায় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন